সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে অগ্নিকান্ডে দোকান ভস্মিভূত ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৫৫৫ বার দেখা হয়েছে।
আঃ হামিদ মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে অগ্নিকান্ডে হুজাইফা এন্টারপ্রাইজ  নামের একটি দোকানে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার(১৯ জুলাই) আনুমানিক  ভোররাত ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে উল্লেখিত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, মধুপুর পৌরশহরের আদালতপাড়া সেগুনবাগান এলাকায় মনোহরি ব্যবসা পরিচালনা করে আসছিলেন উপজেলার ভান্ডারগাতী এলাকার  আব্দুল মান্নান।  তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দোকান বন্ধ করে দোকানের পেছনে থাকার রুমে  পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে টহল পুলিশ দোকানের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে অবগত করেন। এবং তারা স্থানীয়দের ঘুম থেকে ডেকে তুলে আগুন নেভানোর কাজে অংশ নেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসে আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি আব্দুল মান্নান জানান, আমার জীবনের সমস্ত উপার্জন শেষ হয়ে গেছে। আমার একমাত্র সম্বলই ছিল এই ব্যবসা। এই দোকানের পেছনেই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করতাম। মানুষের ডাক চিৎকারে শুধু স্ত্রী সন্তান সহ দোকানের পেছন দিয়ে বেরুতে পেরেছি। দোকান ও বাসার সমস্ত সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme