সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে  আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৮৬৪ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : আসন্ন  উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর   উপজেলার আউশনারা  ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান  নির্বাচনে এডভোকেট ইয়াকুব আলী এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  (১৮ মার্চ) বিকেলে আউশনারা  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুর রহমান  শিবাস এর  সভাপতিত্বে আউশনারা  উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী  এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, সহ সভাপতি আবুসাইদ তালুকদার দুলাল, পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নৃতৃবৃন্দ সহ  বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme