সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মধুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উঠান বৈঠক

  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর নির্দেশে জনসচেতনতার বৃদ্ধির জন্য উঠান বৈঠক আয়োজন করা হয়। বুধবার (৩০ এপ্রিল) বিকেল চারটায় টাঙ্গাইলের মধুপুরে উপজেলা ও পৌর বিএনপির সহযোগিতায় আলোকদিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ৬ নং ওয়ার্ডের লাউফুলা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার। উঠান বৈঠকে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলোকদিয়া ইউনিয়ন বিএনপি’র (৬ নং ওয়ার্ড) সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মধুপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান রবিন, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম বাবুল, মধুপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ হযরত আলী শেখ, সদস্য সচিব মোঃ শাহাদাৎ হোসেন ফকির, যুবদলের সদস্য সচিব মোঃ শামীম হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আরিফ ইসলাম প্রমুখ।

সঞ্চালনা করেন আলোকদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ চান মাহামুদ। এসময় উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme