সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৮০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২২ মার্চ ) সন্ধ্যায় মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলীর’র
নির্বাচনী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-
সভাপতি কাজী মোতালেব হোসেন, আবু সাইদ তালুকদার দুলাল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মির্জাবাড়ী ইউপি
চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা
নকরেক, মির্জাবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক আজহার আলী মাষ্টার, অরণখোলা ইউনিয়ন
আ’লীগের সভাপতি হাসান ইমাম মিন্টু, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আলোকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান
আবু সাঈদ খান সিদ্দিক, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, শোলাকুড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের
আ’লীগ সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা মধুপুরের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আ’লীগ সমর্থিত
প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান
অ্যাডভোকেট ইয়াকুব আলীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। সেই সাথে কোন বিশৃংখলাকারীরা দেশে অস্থিতিশীল
পরিস্থিতি তৈরী না করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে বলেন।
সভায় উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগের নেতাকর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme