সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে এডভোকেট মোহাম্মদ আলীর সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে মালাউড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহিলা সমাবেশে যোগ দেওয়ার লক্ষে পৌর শহরের ৯ নং
ওয়ার্ড থেকে মিছিল সহকারে মহিলা নেতাকর্মীরা মালাউড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকে। সকাল এগারোটার মধ্যেই মহিলা নেতাকর্মীদের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। মূহুর্তের মধ্যে সমাবেশটি মহাসমাবেশে রুপ নেয়।
মধুপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ- সভাপতি মোঃ সোলায়মান হোসেন এর সভাপতিত্বে পৌর যুবদলের সাবেক আহবায়ক মিনজুর রহমান নান্নু’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জিয়া ফাউন্ডেশনের পরিচালক মধুপুরের মা ও মাটির কৃতি সন্তান এডভোকেট মোহাম্মদ আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মধুপুর-ধনবাড়ী আসনে জন সাধারণ স্থানীয় মানুষকে বিএনপি’র এমপি বানাতে চায়। বিগত সময়ে নানা জেল, জুলুম-অত্যাচারসহ নানা মামলার আসামী হয়ে আমি জনসাধারণের পাশে থেকেছি। তাই দলীয় ভাবে আমাকে মনোনয়ন দেয়া হলে এবং আমি নির্বাচিত হলে মধুপুর ধনবাড়ী বাসীর সকল সময়ে নানা উন্নয়নে পাশে থাকব। তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে মধুপুর ও ধনবাড়ীতে বেকার সমস্যা দুরীকরনের লক্ষে শিল্পকারখানা ঘরে তুলব, চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের জন্য মধুপুরে মেডিক্যাল কলেজ হাসপাতাল, এবং ধনবাড়ীতে একটি অডিটোরিয়াম করার পরিকল্পনা আছে। মহিলাদের উদ্যেশে তিনি বলেন আপনাদের রান্না বান্নার কষ্ট দুর করার জন্য গ্যাসের ব্যবস্হা করব,সর্বশেষে তিনি সকলের উদ্যেশে বলেন দুটি উপজেলায় আমি শিশুদের বিনোদনের জন্য নান্দনিক শিশুপার্ক গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষে এলাকার জনসাধারণকে সাথে রেখে কাজ করে যাব।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ সরকার,।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক কমিশনার হামিদা বেগম,পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া আকন্দ, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সরকার মনি,পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আব্দুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এস এম শ্রাবণ হাবিব রুবেল প্রমুখ।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল,মহিলা দল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme