সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে এসএসএস’র ‘পুষ্টি সচেতনতা ও শিখন’ বিষয়ক মেলা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ‘পুষ্টি সচেতনতা ও শিখন’ বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার গারোবাজারে পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।

এসএসএস-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার কৃষিবিদ ও বৈজ্ঞানিক কর্মকর্তা পবিত্র সূত্রধর, এবং সুনামগঞ্জ (গারোবাজার) পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান সেলিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) হাবিবুর রহমান, এসএসএস-এর সিনিয়র পরিচালক (ঋণ) সন্তোষ চন্দ্র পাল।

মেলা সার্বিকভাবে পরিচালনা করেন আরএমটিপি-এর ফোকাল পার্সন ও সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক (কৃষি) জনাব প্রদীপ কুমার সরকার।

অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, নাটিকা, নৃত্য ও বাউল সংগীত পরিবেশনের আয়োজন ও কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে সুনামগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও আরএমটিপি-এর উপকারভোগীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি করা হয়। মেলায় ১১টি স্টল অংশ গ্রহণ করে এবং ১৪ জন উদ্যেক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে এসএসএস-এর বিভিন্ন বিভাগ, কর্মসূচি ও প্রকল্পের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএসএস নানামুখী প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে এসএসএস-এর গ্রামীণ ক্ষুদ্র-উদ্যোগ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি) টি ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার চারটি উপজেলা–মধুপুর, ঘাটাইল, ফুলবাড়িয়া ও ভালুকায় বাস্তবায়িত হচ্ছে। বর্ণিত প্রকল্প পিকেএসএফ ও এসএসএস-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি মূলত উচ্চমূল্যের বিদেশি ফল, যেমন: এমডি-২ জাতের বিশেষ আনারস (ফিলিপাইন), জি-৯ কলা, রাম্বুটান, অ্যাভোকাডো, কফি, লেবুজাতীয় ফল, বারোমাসি কাঁঠাল প্রভৃতি চাষ, হলুদ মাল্টা ও বিষমুক্ত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মকা- বাস্তবায়নে সম্পৃক্ত। এছাড়াও প্রকল্প হতে আর্থিক ও কারিগরি সেবা প্রদান, প্রশিক্ষণ, কর্মশালা ও মাঠ দিবসের আয়োজন ইত্যাদি কার্যক্রম সম্পাদিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme