সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে কাঠ পোড়ানোর অপরাধে ৩ ইট ভাটায়  ৫ লক্ষ টাকা জরিমানা 

  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে কয়লার পরিবর্তে জ্বালানি হিসাবে কাঠ পোড়ানোর অপরাধে ৩টি ইট ভাটাকে ৫ লক্ষ টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে অবস্থিত ৩টি ইট ভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। কয়লার পরিবর্তে জ্বালানি হিসাবে কাঠ পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে ৩টি ইট ভাটাকে মোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইট যাতে কাঠ দিয়ে আর পোড়াতে না পারে সে জন্য পানি দিয়ে চুল্লী নিভিয়ে দেওয়া হয়।  ভ্রাম্যমান আদালতটি  পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের  হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। আইনশৃঙ্খলা সহযোগিতায় ছিলেন  মধুপুর সেনা ক্যাম্পের সেনাসদস্য গন। এসময চুল্লী নিভানোর দায়িত্বে ছিলেন মধুপুর ফায়ার  স্টেশনের  দুটি টিম।

অভিযান পরিচালনার সময়  নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ জানান এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme