সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে কাভার্ড ভ্যান সহ তিন গরু চোর গ্রেফতার

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২০
  • ৭৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : মধুপুরে অভিনব কায়দায় গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যান সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মধুপুর  পৌরসভা এলাকায়  টহল ডিউটিতে থাকা পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করেন।  

সোমবার (১ জুন) ভোর ৪ টার সময় মধুপুর জামালপুর রোডে আনারস চত্ত্বর হয়ে ময়মনসিংহের দিকে একটি কাভার্ড ভ্যান যাচ্ছিল। পুলিশের টহল টিমের সন্দেহ হলে কাভার্ড ভ্যানের সামনের টহল গাড়ি ঠেকিয়ে জানতে চাওয়া হয় কি মাল আছে গাড়িতে।

কাভার্ড ভ্যানের চালক ও হেলপার কোন সদুত্তর না দিয়ে গাড়ি ঝুকিপূর্ণ ভাবে টান দেয় ময়মনসিংহ রোডের জলছত্রের দিকে। পুলিশ তাদের ধাওয়া করে অপর টিমকে কাভার্ড ভ্যানের নাম্বার এবং বর্ণনা দিয়ে জানানো হয়।

এক পর্যায়ে উপজেলার টেলকি বাজার পার হয়ে কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায় চালক ও সহযোগী।

পুলিশ কাভার্ড ভ্যানের তালা খুলে একটি বাছুর সহ বিদেশী প্রজাতির গরু উদ্ধার করেন। এসময় গরুর সাথে কাভার্ড ভ্যানের ভিতরে থাকা তিন চোর কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে টহল পুলিশ।

মধুপুর থানার সেকেন্ড অফিসার (এস আই) জুবাইদুল কবীর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজূ করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে। গরুর মালিক, কাভার্ড ভ্যানের মালিক এবং পলাতক চোরদের গ্রেফতারের জোরতৎপরতা চলছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme