সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৫৬৭ বার দেখা হয়েছে।
আঃ হামিদ মধুপুর:  টাঙ্গাইলের মধুপুরে  কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায়  বিনা মূল্যে বীজ, সার বিতরণ  করা হয়েছে।  মঙ্গলবার(২৮ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী,  মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান,  ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির,
মহিলা ভাইসচেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমুখ। অতিরিক্ত  কৃষি অফিসার শাকুরা নাম্মী এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল।
৬ শ’ কৃষকের মাঝে  সার  বীজ বিতরণ করা হবে কৃষি  বলে জানান কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল। বিতরণ অনুষ্ঠানে  কৃষক, জন প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme