সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে চাঁদমণি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে১৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪৫৩ বার দেখা হয়েছে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের শাইলবাইদ বাজারের চাঁদমণি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শাইলবাদ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, পাউরুটি ও কেকের মোড়কের গায়ে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিক্রয়মূল্য লিপিবদ্ধ না থাকা, ব্যবসা পরিচালনার ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রুটি-বিস্কুট-কেক তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ফ্যাক্টরির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মধুপুর থানা পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme