সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে যুবসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখা। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মধুপুর অডিটরিয়ামে অনুষ্ঠিত যুব সমাবেশে মধুপুরের একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের শতাধিক যুবক অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর উপজেলার আমীর অধ্যাপক আব্দুল কাদির।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মোন্তাজ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, যুব বিষয়ক সম্পাদক বোরহানুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, শুরা সদস্য অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রিজোয়ানুল্লাহ খান রিদুয়ান, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোল্লা মামুন আজাদ প্রমূখ। সমাবেশে জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকারের জন্য শয়তানেরা ওত পেতে আছে। শয়তানের প্রেতাত্মারা শয়তানের প্রতিটি কোয়ালিটি অর্জন করে বাংলাদেশ শাসন করেছে। তারা যে পরিমান অত্যাচার নির্যাতন করেছে বর্তমান পরিস্থিতে তাদের বাড়ি থাকার কথা নয়। তাদের বাড়ি থেকে ধরে এনে এনে প্রতিশোধ নেওয়ার কথা। কিন্ত আমরা প্রতিশোধ পরায়ন নই। আমরা ক্ষমা করতে জানি।
তিনি আরো বলেন, আগামী দিনে মানুষের ভালোবাসা অর্জনের মধ্যদিয়ে ভোটের মাধ্যমে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের প্রতিটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশের সকল প্রকার দুর্নীতি দূর করা হবে। প্রতিটি কাজের হিসাব ভাউচারের মাধ্যমে জনগণকে দেওয়া হবে। এজন্য প্রতিটি কর্মী সমর্থককে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে সমর্থন আদায়ের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme