সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে  ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্সের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালন 

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের  আয়োজনে মহান মে দিবস পালিত।

দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি, শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ ও  আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে পহেলা মে মধুপুর বাসস্টান্ড এলাকায় বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নেের নিজস্ব কার্যালয়ের সামন হতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি মধুপুর পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর স্মৃতিসৌধে গিয়ে শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করে এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।  অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ট্রাকড্রাইভার্স ইউনিয়নের সাবেক নির্বাচন কমিশনার মো. রতন হায়দার।  এসময়ে উপস্থিত ছিলেন মধুপুর ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি আঃ আজিজ, সহসভাপতি আবুল কালাম, সহসভাপতি হানিফ আলী, সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, সহ সম্পাদক আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন, কোষাধ্যক্ষ আ. রহিম, দপ্তর সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক সুরুজ আলী, শ্রমিক কল্যাণ সম্পাদক আ. কাদের, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন সহ সকল কার্যকরী কমিটির সদস্য গন। উক্ত অনুষ্ঠানে মধুপুর উপজেলার সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল স্তরের শ্রমিকরা উপস্থিত ছিলেন

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme