সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে দুই পেট্রোল পাম্পে ডাকাতি

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৮৪৫ বার দেখা হয়েছে।

আসাদুজ্জামান সোয়েব: টাঙ্গাইলের মধুপুরে খান ফিলিং স্টেশন ও রূপালী ফিলিং স্টেশনে দুই পেট্রোল পাম্পে রোববার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ডাকাতিকালে নগদ আড়াই লাখ টাকা ও সিসি ক্যামেরার ভিডিওর ধারণ অংশ খুলে নিয়ে গেছে। তবে রূপালী ফিলিং স্টেশনের সিসি ক্যামেরার ভিডিও ধারণ অক্ষুন্ন আছে।

টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের রূপালী ফিলিং স্টেশন ও টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরের চাড়ালজানী এলাকায় খান ফিলিং স্টেশনে একই রাতে দুই পাম্পে ডাকাতির ঘটনা ঘটে।

রূপালী ফিলিং স্টেশনের মালিক অ্যাডভোকেট সালাউদ্দিন সেলিম জানান, গতকাল রোববার দিবাগত রাতে ১০/১২ জনের একটি দল ফিলিং স্টেশনের কর্মীদের বেধে রেখে ক্যাশ থেকে নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায়। অপরদিকে খান ফিলিং স্টেশনের মালিক মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর জামাতা নুরুল আলম খান রাসেল জানান, শেষ রাতের দিকে ১২/১৪ জনের একটি দল তাদের মুখে মুখোশ বেধে অতর্কিতভাবে পাম্পে হানা দেয়।

কাটার মেশিন দিয়ে তালা কেটে তারা ভিতরে ঢুকে ক্যাশিয়ারসহ অন্যদের বেধে ক্যাশ থেকে ২ লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় সিসি ক্যামেরার ভিডিওতে ধারণ অংশ খুলেও নিয়ে যায়।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল ডাকাতির ঘটনা সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে বলা যাবে মূল ঘটনা। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme