সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: মধুপুরে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহত গৃহবধূ মধুপুর গোলাবাড়ী ইউনিয়নের কাতকাই গ্রামের রিক্সা মিস্ত্রী নাছির উদ্দিনের মেয়ে নারগিস।

বুধবার রাত ১০ টার দিকে নিখোঁজের তিন দিন পর আজ শুক্রবার বিকেলে লোকজন বাড়ীর পাশের ধান ক্ষেতে নারগিসের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে মধুপুর থানা পুলিশে খবর দেয়।

পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুপুর থানার এস আই জোবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।

উল্লেখ্য, ২ বছর আগে মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের কাতকাই গ্রামের রিক্সা মিস্ত্রী নাছির উদ্দিনের ৭ম শ্র্রেণী পড়ুয়া মেয়ে নারগিস কে একই উপজেলার বাঘিল কান্দিপুর গ্রামের শাহাব আলীর ছেলে মনিরের সাথে বিবাহ হয়। দাম্পত্য কলহের কারনে প্রায় ৮ মাস আগে স্বামীর বাড়ী থেকে চলে আসে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme