সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে  নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে। ড্রাইভারকে উদ্ধার করল ফায়ার সার্ভিসের লোকজন। 

ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ এপ্রিল)  সকাল ৬ টার দিকে  মধুপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পঁচিশ মাইল নামক স্থানে। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো বোরহান আলী জানান, বুধবার  সকাল ৬ টার দিকে মধুপুর পচিশ মাইল নামক স্হানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বনের মধ্যে খাদে পড়ে গেছে  এবং গাড়ির ভিতরে ড্রাইভার আটকা  আছে।

 সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো বোরহান আলীর নেতৃত্বে  দ্রুত  ফায়ার সার্ভিসের ০২ টি ইউনিট  ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে  গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে ট্রাকের ভিতরে আটকা পড়া ড্রাইভারকে  জীবিত অবস্থায়  উদ্ধার করেন। 

উদ্ধারের পর আটকে পড়া ড্রাইভারকে চিকিৎসার জন্য ফায়ার সার্ভিসের বিভাগীয় এ্যাম্বুলেন্স দিয়ে  মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। আহত ড্রাইবারের নাম হাবিবুর রহমান (২৪)। তিনি  টাঙ্গাইলের  কালিহাতী উপজেলার ভাংগুরা গ্রামের আব্দুল কাদের ছেলে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো ট- ১৬- ৯৭৩৮।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme