সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে পলিথিন জব্দ এবং দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল র‍্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে টাঙ্গাইলের মধুপুরে অভিযান পরিচালনা করে শ্যামলী স্টোরের মালিক শ্যামল (৪৫) এবং মানিক স্টোরের মালিক মানিক চন্দ্র শীল (৪৫) কে আটক করা হয়। এসময় তাদের গোডাউন থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সং-২০০৩) এর ৪(খ) ধারায় অভিযুক্ত শ্যামলকে ৩০ হাজার এবং মানিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব কমান্ডার আরো জানান, দীর্ঘদিন ধরে এই দুই ব্যবসায়ী মধুপুর বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে আশপাশের বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলো। আগামীতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme