সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগী বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর :
টাঙ্গাইলের মধুপুরে সমতল এলাকার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষেরা আয়বর্ধক কর্মসূচীতে সরকারি ভাবে
প্রশিক্ষণসহ জীবন মান উন্নয়নে হাঁস,মুরগী,ভেড়া,গরু, ছাগল পালন করে স্বপ্নের জাল বুনছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার ৬৬৫ জনের মধ্যে ২৫০ জন সুবিধা ভোগীদের মাঝে জনপ্রতি ২০ টি করে হাঁস বিতরণ করা হয়েছে।

লাল মাটির মধুপুর উপজেলার ৯ টি ইউনিয়নে চলছে এ কার্যক্রম। বর্তমানে প্রায় ৪৯৯ জন প্রান্তিক গারো কোচ নারী পুরুষ মুরগী পেয়ে স্বপ্নের জাল বুনছেন তারা। এগিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা দেখা দিয়েছে তাদের মাঝে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জোবায়র হোসন ও উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু । এসময় সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, ইউপি চেয়ারম্যান এডভোকেট
ইয়াকুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমূখ।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল জানান, সম্পদ অধিদপ্তরের সমতল এলাকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সমন্বিত প্রকল্পে গরু ছাগল ভেড়া ও ৪৯৯ জন প্রান্তিক নারী পুরুষকে প্রশিক্ষণসহ মুরগী পালনের উপকরণসহ মুরগী বিতরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme