সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১ জুলাই) উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হলো, লাউফুলা গ্রা‌মের মোস্তফা আলীর ছেলে তানভীর (৯) ও প্রবাসী হাফিজুর রহমানের ছেলে জিহাদ ইসলাম (১২)। তারা দুজনই স্থানীয় আনোয়ারা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।

আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, ‘সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায় লিমন, তানভীর ও জিহাদ। তাদের মধ্যে তানভীর ও জিহাদ পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এসময় অপর শিশু লিমন বাড়িতে গি‌য়ে বিষয়টি পরিবারকে জানায়। প‌রে স্থানীয়রা ঘটনাস্থল থে‌কে দুই শিশু‌কে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌দের মৃত ঘোষণা করেন।’

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হ‌য়েছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme