সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ভূয়া সেনা সদস্য গ্রেফতার

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৮৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: প্রতারক সন্দেহে মধুপুরে ফিরোজ মিয়া (৩৫) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক ফিরোজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।ফিরোজের কাছে খায়রুল নামে এক সেনা সদস্যের পরিচয়পত্রসহ বেশ কয়েকটি ছবি পাওয়া গেছে।

যাতে আইডি নম্বর উল্লেখ আছে ৪০৭২২১১। খায়রুল তার ভাই বলে জানিয়েছে আটক ফিরোজ।স্থানীয়রা জানান, চাকরি দেওয়ার নাম করে এলাকার লোকজনের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিতে না পারায় তাদের সন্দেহ হয়।

বিপ্রবাড়ী গ্রামের এক জনের কাছ থেকে রোববার সন্ধ্যায় টাকা নিতে আসার খবর পেয়ে ধনবাড়ী উপজেলার আকন্দ মঠবাড়ী গ্রামের ৫ লাখ টাকা দেওয়া এক ভুক্তভোগী ঘটনাস্থলে এসে তাকে আটক করে।

পিরোজপুর বাজারের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ফিরোজকে আটক করে।

মধুপুর থানার উপ পরিদর্শক (এসআই) জুবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ফিরোজ ও তার কাছে থাকা সেনা সদস্যের কাগজপত্র ও ছবির বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme