সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ! থানায় মামলা

  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৩৭ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান মধুপুর: মধুপুরে প্রতিবন্ধী এক কিশোরী (১৩) ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে । বৃহস্পতিবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে ধর্ষক বাদল (৩০) নামে একমাত্র আসামি করে সংশ্লিষ্ট ধারায় এ মামলা দায়ের করেন। স্থানীয়রা মীমাংসা দেওয়ার চেষ্টা শেষে তিনদিন পর থানায় এ মামলা হয়।

ধর্ষণকারী বখাটে বাদল পৌর এলাকার দামপাড়া গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। সোমবার বিকেলে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের বেলচুঙ্গিতে ঘটেছে এ ঘটনা।

স্থানীয়রা জানান, ওইদিন বিকেলের দিকে প্রতিবন্ধী কিশোরী কে একা পেয়ে লোভ দেখিয়ে নদীর ধারের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বাদল। এসময় প্রতিবেশী জাহাঙ্গীর বিষয়টি দেখতে পেলে ধর্ষক বাদল দৌড়ে নদীতে নেমে সাঁতরিয়ে পাড় হয়ে যায়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মাতাব্বররা ধর্ষণের ঘটনা মীমাংসা করার উদ্যোগ নেন। এ নিয়ে নানাভাবে সময় ক্ষেপণের এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে থানায় গিয়ে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামালা দায়ের করেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মামলার পর আইনী পদক্ষেপ ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme