সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ফ্রি-ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫৮৩ বার দেখা হয়েছে।

মধুপুর প্রতিনিধিঃ সবার আগে সমাজ সেবা- এই উপপাদ্যকে সামনে রেখেই টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফাজিলপুর নামক স্থানে- বিশিষ্ট সমাজ সেবক যুব সমাজের অহংকার অবঃ লেঃ কর্ণেল মোঃ আসাদুল ইসলাম আজাদ যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে এলাকার যুবক ছেলেদের জন্য স্পোর্টিং ক্লাব ও ১৫০ শতাংশ জমিতে একটি মিনি স্টেডিয়াম নিজ অর্থায়ণে নির্মাণ করেছেন।

এরই ধারাবাহিকতায়  শুক্রবার ২৩শে অক্টোবর সারাদিন ব্যাপি আজাদ স্পোর্টিং ক্লাব, স্টুডেন্ট কল্যাণ তহবিল ও ব্লাড ফাউন্ডেশন মধুপুর এর যৌথ উদোগে আজাদ স্পোটিং ক্লাবের খেলার মাঠে এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় আজাদ স্পোর্টিং ক্লাবের ২৫০জন সদস্য এবং এলাকার ইচ্ছুক ৩২ জন সহ সর্বমোট ২৮২ জন যুবক ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে অংশ নেয়। এখান থেকে যে কেউ বিনা অর্থে প্রয়োজনীয় গ্রুপের রক্ত সংগ্রহ করতে পারবেন বলে জানান আয়োজকগন।

বিকালে নব নির্মিত স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। শত শত  দর্শক বৃষ্টিতে ভিজেই এই খেলা উপভোগ করেন। খেলা শেষে খেলোয়াড়দেরকে জার্সি এবং প্রায় ৩০০ স্বেচ্ছা সেবকের মাঝে ট্রি শার্ট বিতরণ করেন আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্টাতা অবঃ লেঃ কর্ণেল মোঃ আসাদুল ইসলাম আজাদ। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme