সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বট গাছের সাথে ট্রাকের ধাক্কা ট্রাক চালক নিহত

  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে বট গাছের সাথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে জিয়াউল ইসলাম(৩৬) নামেের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপারসহ দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর রাতে(পৌনে চার টা) টাঙ্গাইল -ময়মনসিংহ  আঞ্চলিক  মহাসড়কের বনাঞ্চল এলাকা মুনারবাইদে ঘটেছে এমন ঘটনা।

নিহত জিয়াউল ইসলাম ময়মনসিংহ  জেলার মুক্তাগাছা উপজেলার পাইকাসিমোড় গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আহত হেলপার হুমায়ুন (৩৫)  ও সিহাব (৩৫) একই এলাকার বাসিন্দা। তাদের  মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।পুলিশ ও মধুপুর ফায়ার সার্ভিস সূত্র জানায় , পাবনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী পিয়াজ ভতি ট্রাক( নং ঢাকা মেট্রো ট ১৪ ৭৮১২) মধুপুর থানাধীন মুনারবাইদ নামক স্থানে পৌঁছলে বটগাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। এতে চালক ঘটনাস্থেলই মৃত্যুবরণ করেন। আহত হন দুই হেলপার।মধুপুর থানাধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই  বিমল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দূর্ঘটনায় পতিত ঢাকা মেট্রো ট-১৪-৭৮১২   ট্রাকটি আটক করা হয়েছে।  পরবতী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme