সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের  গণমিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫৬ বার দেখা হয়েছে।

 প্রতিদিন প্রতিবেদক মধুপুর:টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি’র এমপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে গণমিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি মধুপুর উপজেলার উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। বিকেলে মধুপুর সরকারি কলেজে খন্ড খন্ড মিছিল এসে সমেবত হয়। পরে স্বপন ফকিরের নেতৃত্বে মিছিল শুরু হয়ে মধুপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালাউড়ী শামসুন্নেছা চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার, এসময় আরো উপস্থিত ছিলেন এমপি প্রার্থী স্বপন ফকির এর সহধর্মিণী ডা: রেসমা আনাম রোজিসহ  বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষকদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নারী পুরুষ নির্বাচনী গণমিছিলে  উপস্থিতি ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme