সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বন্যা দূর্গত ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে স্বল্প ও মধ্য মেয়াদি ১৩ (তের) প্রকারের শাক-সবজির বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন আলহাজ ছরোয়ার আলম খান (আবু)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়াম্যানখন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল করিম,

সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রাশেদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ ইয়াকুব আলী, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা খান (বাবলু), মহিষমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মোতালেব।

এ সময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও কৃষক-কৃষাণী গন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান।শেষে মধুপুর পৌরসভা, গোলাবাড়ী ইউনিয়ন ও অরণখোলা ইউনিয়নের তালিকা ভূক্ত কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে ১৩ (তের) প্রকারের শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, মধুপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়  মোট ৭০০ (সাতশত) কৃষক পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে ১৩  (তের) প্রকারের শাক-সবজির বীজ বিতরণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme