সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বৈশাখী ড্রেস না পেয়ে দারিদ্রতায় থেমে গেলো হাসির সব খুশি

  • আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৯৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : জীবনটা শুরু হওয়ার আগেই দারিদ্রতায় থেমে গেলো হাসির সব খুশি। হাসিখুশি প্রাণবন্ত শিশুটি গলায় ওড়না পেঁচিয়ে নিজেকে নিঃশেষ করে দিল। হাসির বাবা হায়দার আলী একজন দরিদ্র মাছ বিক্রেতা।

বাড়ি মধুপুর উপজেলার চাঁপারকোনা গ্রামে। হাসি উপজেলার রক্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।

রোববার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ। নতুন পোষাক পড়ে সহপাঠিদের সাথে স্কুলে বা অন্যত্র বেড়িয়ে আনন্দ ভাগবাটোয়ারা করার স্বন্প দেখছিল।

দারিদ্রতা তার মনোবাসনার আশাভঙ্গ করে। তাতেই একবুক অভিমান হলো তার। অতঃপর শুক্রবার সন্ধ্যা রাতে বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে হাসি। যে জীবনটা শুরুই হলোনা, তা অকালে ঝরে যাবার বেদনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।

নিহত হাসির চাচা আব্দুল হামিদ জানান, কয়েক দিন ধরে মেয়েটি তার বাবা-মায়ের কাছে বৈশাখী কাপড় কিনে দিতে বায়না করে আসছিল । ওর বাবা-মা বলেছিলেন, শনিবার সকালে কিনে দেবেন। কিন্তু রাতে সে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজুকরা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme