সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ব্যবসায়ী খুন ।। পাঁচ লাখ টাকা ছিনতাই

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৭৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর :মধুপুরে আব্দুল জলিল (৪৫) নামে এক ব্যবসায়ীর গলা কেটে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অলিপুরের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা। তিনি শস্য ব্যবসায়ী ছিলেন । ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে জলিলের কাছে থাকা আনুমানিক ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার পর তাকে হত্যা করে দর্বৃত্তরা।

স্থানীয় জানান, মধুপুর থেকে ব্যবসার টাকা নিয়ে জলিল বাড়ি ফিরছিলেন। এ সময় টাঙ্গাইল-মধুপুর সড়ক থেকে অলিপুরের বাড়ির দিকের রাস্তায় পৌঁছালে দর্বৃত্তরা তার পথরোধ করে।

এর পর এলোপাতাড়ি কোপ ও গলায় ধারালো অস্ত্রের আঘাত করে তার কছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে প্রতিবেশী ব্যবসায়ী মতিয়ার রহমান বাড়ি ফেরার সময় জলিলকে রক্তাক্ত ও অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এর পর তার চিৎকারে স্থানীয় লোকজন এসে জলিলকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। এ ঘটনায় দর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme