সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদন, মধুপুর : টাঙ্গাইলের মধুপুর অগ্নিকা-ের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকা-ে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বোরহান আলী জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে তাদের কাছে খবর আসে যে বাগানবাড়ি চৌরাস্তা বাজারে আগুন লেগেছে। সংবাদ পেয়ে তারা দ্রুত ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এতে সাইফুল ইসলাম নামে একজনের একটি সাইকেল শোরুম ও দোকান, রনি সাইকেল স্টোর, হালিম সাইকেল স্টোর এবং মুখলেছ সাইকেল স্টোর পুড়ে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্টেশন কর্মকর্তা মো. বোরহান আলী জানান, দোকানগুলো টিনশেড ছিল এবং অগ্নিনির্বাপণের প্রাথমিক কোনো ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme