সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৫৪৬ বার দেখা হয়েছে।
আঃ হামিদ মধুপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মো. মাসুদ আহমেদ নামের এক ভুয়া চিকিৎসককে একলাখ টাকা জরিমানা ও দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে মধুপুর শহরের জামালপুর রোডে হাসপাতাল গেইটের বিপরীতে শাহজাহালাল ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এই দন্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মো. জাকির হোসেন জানান, মো. মাসুদ আহমেদ বেশ কিছুদিন ধরে শাহজালাল ফার্মেসিতে চেম্বার করে রোগিদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি ডাক্তারী বিদ্যা না পড়েই রোগী আকৃষ্ট করতে এমবিবিএস, এফসিপিএস ও সিসিডি ডিগ্রী লাগিয়ে ভিজিডিং কার্ড, প্যাড ও চিকিৎসাপত্র তৈরি করে রোগিদের চিকিৎসা দিয়ে আসছেন। বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন।
দীর্ঘদিন চিকিৎসাপত্র দেওয়া মাসুদ আহমেদ চিকিৎসা বিদ্যায় লেখাপড়া না করে মানুষের সাথে প্রতারণা করছেন এমন সংবাদের ভিত্তিতে মো. জাকির হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই আদালতে মাসুদ তার প্রতারণার কথা স্বীকার করলে এক লাখ টাকা জরিমান ও দুই মাসের কারাদন্ড প্রদান করেন। এক লাখ টাকা অনাদায়ে আরো তিনমাসের কারাদন্ড দেন আদালত।
এ সময় শাহজালাল ফার্মেসির মালিক মো. সাদিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme