সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ভোক্তা অধিকারের অভিযান

  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩২১ বার দেখা হয়েছে।
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে কৃষি ক্ষেত্রে বীজ নিয়ে প্রতারণার অভিযোগে আয়েশা সিড কোম্পানি নামের এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকারের একটি টিম।
একই সাথে বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ নামের খাবার হোটেল অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ, পরিবেশন ও বাসা বাড়ি ভাইবোন মার্কেটের তায়েব্যা কসমেটিকস স্টোরে অভিযান পরিচালনা করে নকল প্রসাধনী সংরক্ষণ ও বিক্রির অপরাধে যথাক্রমে ২৫ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাথী মোড়ের আয়েশা সিড কোম্পানির মালিক মো. রমজান আলীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানার আদায় করা হয়।
এর আগে এ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা করে সতর্ক করা হয়। সতর্ক না হয়ে আগের মতোই বীজ নিয়ে প্রতারণা করছিল প্রতিষ্ঠানটি।
জানা যায়, আয়েশা সীড কোম্পানির মালিক মো. রমজান আলী দীর্ঘদিন যাবৎ মধুপুর উপজেলার কৃষকদের সাথে নন ব্যান্ডের বীজ ব্যান্ডের বীজের দামে বিক্রি করে আসছে। যে বীজে কখনো আশানুরূপ ফলন বা অঙ্কুরোদগম হয় না।
লিখিত এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. জুবায়ের হোসেন। এরপর হোটেল ও কসমেটিকসে অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল ,স্যানেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার ও ক্যাব মধুপুর শাখার সভাপতি এস.এম শহীদ, সাধারণ সম্পাদক লিটন সরকার ও মধুপুর থানা পুলিশের একটি টিম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme