সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৭৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, গম ও পাট বীজ উৎপাদ, সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের আওতায় ব্রি-ধান ৮৯ এর প্রদর্শনী প্লটের মাঠ দিবস ও নমুনা শস্যকর্তন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মধুপুর পৌরসভার নরকোনা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান।

এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার কৃষক কৃষাণীগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, ব্রি-ধান ৮৯ এর হেক্টর প্রতি ৭.৫টন ফলন পাওয়া যায়। মাঠ দিবসে আগত কৃষক কৃষাণীগন এই ধানের ফলন দেখে আগামীতে ব্রি-ধান ৮৯ জাতের ধানের চাষ করার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর পৌরসভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ রহিম রাজু।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme