সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মধুপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা 

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৪৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  মধুপুর পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টেংরী কাঁঠালতলী মোড় এলাকায়  একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে   ভ্রাম্যমান আদালত  পরিচালনা করা হয়। সেসময় মেয়াদোত্তীর্ণ ক্লেমন ও স্পা মিনারেল ওয়াটার বিক্রির অপরাধে টেংরী কাঠালতলী মোড় এলাকার আক্কাছ আলীর ছেলে রাজু নামে এক দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে  ৩০০০ (তিন হাজার) টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় আইনশৃঙ্খলা রক্ষার্থে  সার্বিক  সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme