সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে কুশ পুত্তলিকা দাহ ও মানববন্ধন

  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী উচ্চ বিদ্যালয়ে নির্বাচনবিহীন ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সভাপতির কুশ পুত্তলিকা দাহ করেছে এলাকাবাসী।

বুধবার(১৬ ফেব্রুয়ারী২২)ইং সকালে ব্রাহ্মণবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্যে রাখেন-টাঙ্গাইল জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন আকন্দ, স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, স্থানীয় আওয়ামীলীগ নেতা জিয়াউল হক ,মতিউর রহমান বিএসসি, অভিভাবক সোলাইমান হোসেন, ও জাবেদ আলী সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবীবুর রহমান ও গর্ভনিংবডির সভাপতি রেজাউল করিম হিরন দুজনে মিলে বিদ্যালয়ে সম্প্রতি নির্বাচন বিহীন কমিটি ও অফিস সহায়ক,কম্পিউটার অপারেটর সহ নৈশ্য প্রহরী পদে ঘুষ নিয়ে গোপনে নিয়োগ দিয়েছে। তাই এই নিয়োগ ও নবগঠিত ম্যানেজিং কমিটি বাতিলের দাবী জানান। বক্তারা আরো জানান, এব্যাপরে গত ২ ফেব্রুয়ারী২২)ইং তারিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের নিকট একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের দাবী করেন। দ্রুুত ব্যবস্থ্যা গ্রহন না করা হলে আগামী দিনে আরো কঠোর আন্দোলনের কথা জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme