সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মধুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৬০০ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে  পড়ে   যাওয়ায় আহত হয়েছেন  তিন জন। বুধবার সকাল ৭ টার দিকে   টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরশহরের মালাউড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায, এম.আর ট্রাভেলস  যার নাম্বার ঢাকা মেট্রো ব- ১৫-৭৯৭৭একটি যাত্রীবাহী বাস কক্সবাজার হতে জামালপুর যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মালাউড়ি নামক স্থানে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।  খবর পেয়ে মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: বোরহান আলী এর নেতৃত্বে ০২ টি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার করে বিভাগীয় এ্যাম্বুলেন্স যুগে মধুপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার শৈলপুর এলাকার সাইফুল (১৮) দ্বেবীদার উপজেলার বসমার আসাদুল( ৮) একই এলাকার জেসমিন আক্তার( ৩৫)।
মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: বোরহান আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের বিভাগীয় এ্যাম্বুলেন্স যুগে প্রেরণ করেছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme