সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার

  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৭৬৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। রোববার (২৯মার্চ) সকালে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ি (আমতলী) বাজারের পশ্চিশ পাশে ধান ক্ষেতের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এক মহিলা সকাল সাতটায় ধান ক্ষেতে পানি দিতে গিয়ে লাশের দেখতে পান বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, ভোর সাতটার স্থানীয়রা লাশের সন্ধান পেয়ে তাকে জানান। বিষয়টি তিনি তাৎক্ষনিক মধুপুর থানার ওসিকে জানালে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme