সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে লেক খননের প্রতিবাদে আদিবাসীদের মিছিল ও মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে আদিবাসীদের ভূমিতে বন বিভাগ কর্তৃক লেক খনন পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গারো আদিবাসীরা। সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় টাঙ্গাইলের মধুপুরের দোখলা চৌরাস্তায় মধুপুর-শোলাকুড়ী সড়কে বিক্ষোভ মিছিল শেষে জাতীয় উদ্যানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গারো স্টুডেন্ট ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিয়াং রিছিলের সঞ্চালনায় ও জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় মৃ’র সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আগে ভূটিয়া বাজার থেকে বিশাল মিছিল নিয়ে দোখলা চৌরাস্তায় গিয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্যে রাখেন- বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)’র সভাপতি জন জেত্রা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, জমির মালিকদের পক্ষে মুকুল দারু,বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান সহ অন্যান্যরা।

এসময় মানববন্ধনে আদিবাসীদের আন্দোলনের সাথে একাতœ পোষণ করে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম উপস্থিত হয়ে তিনি তার বক্তব্যে বলেন ভূমির বিষয়টি নিয়ে কৃষিমন্ত্রীর সাথে বসে কথা বলে দ্রুতই সমাধানের আশ^াস দেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে প্রবীণ আদিবাসী নেতা অজয় মৃ বলেন, শত শত বছরের বংশপরম্পরায় আমরা আমাদের ভূমিতে চাষবাস করে জীবিকা নির্বাহ করছি। কিন্তু বন বিভাগ প্রায় সময় উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি দখল উচ্ছেদ করার চেষ্টা করে। তিনি আরো বলেন, আমরা আমাদের কৃষি জমিতে কোনভাবেই লেক খনন করতে দিব না।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)’র সভাপতি জন জেত্রা তার বক্তব্যে বলেন, কৃষি জমি নষ্ট করে বিনোদনের নামে লেক খনন এ কেমন উন্নয়ন? আমরা আমাদের চোখের জলের উপর কাউকে প্রমোদ তরী চালাতে দিব না। জীবন থাকতে আমরা আমাদের কৃষি জমির এক ইঞ্চি মাটিও ছাড়বো না।

বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ বক্তব্যে বলেন, বন বিভাগ স্মৃষ্টির আগে থেকেই আদিবাসীরা এ অঞ্চলে বসবাস করে আসছে। নিজেদের জীবন জীবিকা জন্য এই জমিতে চাষবাস করে আসছে। বন বিভাগ কোন অধিকারে আদিবাসীদের কৃষি জমিতে সাইনবোর্ড টানিয়ে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে। ভূমি রক্ষার আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য আদিবাসী নেতাদের নামে মিথ্যা মামলা করে আমাদের ন্যায্য আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবেন না। বরং যত আদিবাসীদের উপর মামলা হামলা করবেন ততই আমাদের আন্দোলন দাবানলে পরিনত হবে। দাবানলের আগুন ছড়িয়ে পড়লে আপনাদের ফায়ার সার্ভিস দিয়েও নিবাতে পারবেন না।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্যে যুবনেতা টনি ম্যাথিউ চিরান বলেন, উন্নয়নের নামে আদিবাসীদের কৃষি জমিতে যদি লেক খনন করতে যান তাহলে সেটি হবে আগুনের উপর ঘি ঢালা। আদিবাসীরা উন্নয়নের বিরোধী না কিন্তু অমানবিক উন্নয়নের বিরোধী। আমাদের জীবিকার উপর লেক খনন করার চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবো।অবিলম্বে দূর্নীতিবাজ বন কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। লেক খনন পরিকল্পনা বাতিল করতে হবে।

জমির মালিক এবং জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি পরেশ চন্দ্র মৃ’র মেয়ে মুকুল দারু তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু এই দোখলা আর চুনিয়ায় এসেছিলেন আমাদের বাড়িতে গিয়ে বাবার সাথে কথা বলেছিলেন। তখন বঙ্গবন্ধু বলেছিলেন মধুপুর বনের আদিবাসীদের উচ্ছেদ করা হবে না। অথচ আজকে বন বিভাগ আমাদের কৃষি জমিতে বিনোদন কেন্দ্র করার নামে লেক করার ষড়যন্ত্র করছে। আমাদের জমিতে সাইনবোর্ড টানিয়ে সংরক্ষিত বনাঞ্চল বলছে। কবে এই জমি সংরক্ষিত বনাঞ্চল ছিল?! আমরা তো বহু বছর ধরে বংশপরম্পরায় এখানে চাষবাস করে জীবন জীবিকা নির্বাহ করছি। আমরা জমির মালিকরা আমাদের জমিতে কৃত্রিম লেক খনন করতে দিব না। এতে রক্ত দিতে হলে দিব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme