সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী ও ছাত্র সমাজ

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে (১০) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় লিখিত দেয়ায় বিক্ষুব্দ হয়ে ভুক্তভোগীর বাড়িতে আক্রমণ করে আব্দুর রহিম (২২) নামের অভিযুক্ত। পুলিশের ভয়ে পালানোর পরে পাশবর্তী এলাকার লোকজন ছাত্র সমাজের সহযোগিতায় তাকে পাকড়াও করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার বিকেলে কুড়ালিয়া ইউনিয়নের ভান্ডারগাতি থেকে তাকে আটক করা হয়। এর আগে সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার আউশনারা ইউনিয়নের গোপিনাথপুর (বেলচুঙ্গী) গ্রামের চতুর্থ শ্রেণির পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ওই আব্দুর রহিম। এ ঘটনায় শিশুটির বাবা রাতেই থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি জানান, সোমবার সকাল ৯ টার দিকে বাড়ির পাশে খেলার সময় আব্দুর রহিম তার মেয়েকে ভুট্টা খেতে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে থানায় অভিযোগের খবর জেনে আব্দুর রহিম ভুক্তভোগী ওই শিশুর বাড়িতে গিয়ে হুমকি ধমকি দেয়ার সময় হামলা করার চেষ্টা করে। এমন খবরে পুলিশ গেলে টের পেয়ে সরে পড়ে আব্দুর রহিম। বিকেলে পাশের গ্রাম ভান্ডারগাতির এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে সেখানে দ্রুত উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকর্মী মাজহারুল ইসলাম, মেহেদী হাসান মৃদুলসহ স্থানীয় সাধারণ ছাত্র সাদিকুর রহমান, শিহাব উদ্দিন, মাহমুদুল হাসান যুবদলকর্মী মাজহারুল ইসলাম শুভ, ছাত্রদলের রাজিব বিক্ষুব্দ জনতার হাত থেকে আব্দুর রহিমকে রক্ষা করে একটি ঘরে আটকিয়ে পুলিশে খবর দেয়।

এস আই মো.সেলিম সিকদার এর নেতৃত্বে মধুপুর থানার পুলিশের একটি টিম অভিযুক্ত আব্দুল রহিম’কে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে যুবকের বিরুদ্ধে পূর্বেও একাধিক ধর্ষণ চেষ্টার অভিযোগ আছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme