সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

মধুপুরে ২ মাদক সেবিকে ৩ মাসের  কারাদণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট 

  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ২ মাদক সেবনকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ডাদেশ হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর)দুপুরে মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের দুই ইয়াবা ও হেরোইনসেবীকে সেবনরত অবস্থায় আটক করা হয়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তারা হলেন পুন্ডুরা মধ্যপাড়া গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে আব্দুল হামিদ (৪৬)অপরজন হলেন গোলাবাড়ী গ্রামের মৃত গনী মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৮)। তারা দুজন

 একত্রে মাদকদ্রব্য সেবন করছেন এমন  গোপন  সংবাদের ভিত্তিতে হাজির হন মোবাইল কোর্ট পরিচালনা টিম।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময়  প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের উপপরিদর্শক  মোঃ রাশিদুল ইসলাম।

এ সময়  উপজেলা সহকারী  কমিশনার (ভুমি) ও  এক্সিকিউটিভ  মেজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme