সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের  পরীক্ষা অনুষ্ঠিত 

  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৪০৯ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে  ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের  পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।টাঙ্গাইলের মধুপুরে  সুষ্ঠু-সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমান  পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। টাঙ্গাইলের মধুপুরে এবছর মোট ১৩৪৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষা হলে উপস্থিত ছিল ১৩৩৮ জন। এর মধ্যে ছাত্র ৬৭২ জন,ছাত্রী ৬৬৬ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭ জন। এর মধ্যে ছাত্র ৩ জন ছাত্রী ৪ জন এ নিয়ে মোট ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানান,  উপজেলা একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ। এবছর উপজেলার বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠান হতে মোট ১৩৪৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায়  অংশ গ্রহন করে মোট ১৩৪৮ জন।উপজেলার মোট ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার  কেন্দ্র গুলো হল মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর  সরকারি কলেজ, মধুপুর বহুমুখী মডেল টেকনিকেল ইনস্টিটিউট, মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসা। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র গুলো পরিদর্শন করেন  উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন,মধুপুর থানা  অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ও সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme