সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুর আইসিটি সেন্টারে ওরিয়েন্টেশন সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মধুপুর ও ফুলবাড়ীয়া উপজেলার কারিতাসের ৪টি আইসিটি সেন্টারে বিদেশ ফেরত প্রবাসীদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার জলছত্র কারিতাস আইসিডিপি অফিসে আইএমডিসি প্রকল্পের জলছত্র তথ্যগৃহ আইসিটি সেন্টার, টেলকী ওরাকল আইসিটি সেন্টার ও পীরগাছা সহযাত্রী আইসিটি সেন্টারের আওতাধীন বিদেশ ফেরত প্রবাসীদের নিয়ে এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আইএমডিসি প্রকল্পের ফোকাল পার্সন ব্রিলিয়ান্ট চিরান, মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কারিতাসের আইটি ফেসিলিটেটর শাশ্বত রিছিল, কমিউনিটি অর্গানাইজার সুষ্ময় নকরেক, হান্না রেমা, লেয়া রেমা, কমিউনিটি ভলান্টিয়ার মেরী চাম্বুগং, কেরিনা স্বপ্না দিও প্রমূখ।

ওরিয়েন্টেশন সভায় জলছত্র ও টেলকী সেন্টারের আওতাধীন বিদেশ ফেরত প্রবাসীরা অংশগ্রহন করেন।

১১ সেপ্টেম্বর বুধবার ফুলবাড়ীয়া উপজেলার বাবুলের বাজার জাগরণ আইসিটি সেন্টারেও একই বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তথ্য সেবা ও নিরাপদ অভিবাসন বিষয়ে আলোচনা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme