সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুর ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৬৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : মধুপুরে শ্বশুর বাড়ীতে ডেকে নিয়ে জামাই আরশেদ আলীকে হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে মধুপুর ছাত্র অধিকার পরিষদ ও স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে দিকে বাসস্ট্যান্ডে আনারস চত্বরে হত্যা কান্ডে জড়িত আসামীদের অবিলম্বে গ্রেফাতার ও সুষ্ঠ বিচারদাবী জানিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন স্লোগান সমন্বিত প্ল্যাকার্ড বহন করেন মানবববন্ধন কারীগন।গত ১৭ মে আরশেদ হত্যার পর থেকেই নিহতের পরিবারসহ এর বিচারের দাবীতে বিভিন্ন মহল দাবী জানিয়ে আসছে।

এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছে বিচার দাবীতে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ জুলাই) মধুপুর ছাত্র অধিকার পরিষদ ও এলাকার জনগন এ মানববন্ধনের আয়োজন করেন।

হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আরশেদ আলীর মা মাজেদা বেগম, নিহতের ভাই মামলার বাদী মিজানুর রহমান, সুরুজ আলী, শিক্ষক আবু জাফর মিয়া সহ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ মে সোমবার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের থলবাড়ী গ্রামে শ্বশুর বাড়ীর সুপারি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরশেদ আলী (৩২) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই সময় মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। স্ত্রী রেহেনা পারভীনের অসুস্থতার কথা বলে গত ১৭ মে রোববার শ্বশুর বাড়ীতে ডেকে নিয়ে আরশেদ আলীকে হত্যা করা হয়। পরের দিন সকালে শ্বশুর বাড়ীর পশ্চিম পাশে সুপারি গাছে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পরবর্তীতে ময়না তদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ায় নিহত আরশেদ আলীর ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে ২৪ জুন বুধবার রাতে নিহতের স্ত্রী রেহেনা পারভীন, দুলাভাই আব্বাস আলী, শ্বশুর আবুল হোসেন ও শ্যালক স্বপনসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme