সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুর থেকে ইয়াবা সহ শীর্ষ ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ১১০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মধুপুর থেকে আব্দুল হামিদ (৪০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর)।

এসময় তার পরিহিত লুঙ্গিতে সাদা রংয়ের পলিথিনে মোড়ানো ৫২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে স্থানীয় সংবাদ কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই(নিঃ)) মোঃ নুরুজ্জামান,

(এএসআই(নিঃ)) সুমন চৌধুরী, (এএসআই(নিঃ)) আবু হাশেম, কন্সটেবল মোঃ ইমরুল হাসান, মোঃ মফিজুর রহমান, মোঃ ফয়জুর রহমান মধুপুর থানার পুন্ডরা এলাকার জনৈক মিনহাজের বাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।

এ সময় বসত বাড়ীর পূর্ব দুয়ারী চারচালা টিনের ঘরের সামনের উঠান থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী আঃ হামিদ কে আটক করেন।

পরে তাকে তল্লাশী চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান কোচের রক্ষিত সাদা রংঙ্গের মোড়ানো পলিথিনের ভিতর হইতে লালচে রংঙ্গের ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য পনের হাজার ছয়শত টাকা মাত্র।

এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আকটকৃতকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ডিবি (উত্তর) এর মাদক সহ সকল অপরাধ মূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme