সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ১০০ কোটি ৮৫ লক্ষ ১৮ হাজার ৮০৭ টাকা ৫৮ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।  এ বাজেটে ২ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার ৯ শত ৯১ টাকা ১৩ পয়সা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে। 

‎বুধবার (২৫ জুন) দুপুরে পৌর ভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক এবং মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন এ বাজেট ঘোষণা করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন- ৭ও৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত্য পৌরসভার কাউন্সিলর মোস্তফা হোসাইন, ৫ ও ৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত্য কাউন্সিলর ডা. সাইদুর রহমান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর রফিকুল ইসলাম ভুইয়া, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম খান, ১ও২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন,  প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল কায়সার, প্রধান সহকারী মোঃ শাহিন মিয়া, হিসাব রক্ষক মিজানুর রহমান সহ পৌর সভার কর্মকর্তা – কর্মচারী, বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme