সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুর পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থীর গনমিছিল ও অলোচনা

  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৬৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : টাঙ্গাইলের মধুপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মধুপুর পৌর আওয়ামীলীগ ও বনিক সমিতির সভাপতি আলহাজ সিদ্দিক হোসেন খানের নির্বাচনী গনমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) মধুপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডবাসীর আয়োজনে এ নির্বাচনী গনসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মধুপুর ট্রাক মালিক সমিতির কার্যালয় থেকে বিকেলে একটি বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন এলাকায় গনসংযোগ করে। পরে ট্রাক মালিক সমিতির কার্যলয়ের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাভোকেট ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মধুপুর পৌর আওয়ামীলীগ ও বনিক সমিতির আলহাজ¦ সিদ্দিক হোসেন খান,

মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, যুবলীগ নেতা লাবু , ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ সজীব সহ অন্যান্য নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme