সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে 

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বনাঞ্চল অংশে বন্যপ্রাণীদের নিরাপদে চলাচলের জন্য পাঁচটি বিশেষ রোপওয়ে করিডোর তৈরি করেছে বন বিভাগ। সড়ক পার হতে গিয়ে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় উদ্যান রেঞ্জের আওতাধীন মহাসড়কের উভয় পাশে পৃথক পাঁচটি স্থানে এসব রোপওয়ে নির্মাণ করা হয়েছে। সুউচ্চ গাছের সঙ্গে বিশেষ কৌশলে দড়ি সংযুক্ত করে তৈরি করা এই রোপওয়ে এখন বন্যপ্রাণীদের নিরাপদ চলাচলের পথ হিসেবে কাজ করছে।

বন বিভাগ জানায়, মধুপুর বনাঞ্চলের মধ্য দিয়ে মহাসড়ক নির্মাণের ফলে বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। খাদ্য সংগ্রহ ও আবাসস্থল পরিবর্তনের সময় গাছ থেকে নেমে সড়ক পার হতে গিয়ে অনেক প্রাণী দ্রুতগতির যানবাহনের চাপায় মারা যায়।

এই ঝুঁকি কমাতে তৈরি করা রোপওয়ে করিডোরের মাধ্যমে বানর, কাঠবিড়ালি ও অন্যান্য বৃক্ষবাসী প্রাণী গাছ থেকে না নেমেই এক পাশ থেকে অন্য পাশে চলাচল করতে পারবে। এতে সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যুর হার কমবে বলে আশা করছে বন বিভাগ।

বন বিভাগের কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে নির্মাণ করা এসব রোপওয়ে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও এলাকায় এ ধরনের নিরাপদ করিডোর তৈরির উদ্যোগ নেওয়া হতে পারে।

পরিবেশবিদদের মতে, বনাঞ্চল সংলগ্ন মহাসড়কগুলোতে এমন উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বন্যপ্রাণী রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme