সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মসজিদের নাম করে মাটি বিক্রি ; ধ্বংসের পথে ফসলি জমি 

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৩৫ বার দেখা হয়েছে।

 প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সালাংকা এলাকায় মসজিদের নাম করে ফসলি জমি কেটে মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মাটি খেকোদের বিরুদ্ধে। এলাকাবাসী বলছে মসজিদ নির্মাণ করার কথা বলে তারা এই ওয়ার্কফ ফসলি জমি বিক্রি করে টাকা আত্মসাৎ করছে। স্থানীয় প্রশাসন বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

জানা যায়,কালিহাতী উপজেলার সালেংকা এলাকায় জাগির মামুদ মন্ডল নামে ওয়ার্কফ এসেস্টের ৯৩৭ শতাংশ জমি এলাকার মানুষের উন্নয়নের জন্য রাখা হয়। যার সরকারি ই সি নাম্বার ১০৫৮০।এই ফসলি জমি থেকে প্রাপ্ত আয় থেকে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যয় করা হবে বলে উল্লেখ থাকে।জাগির মন্ডল মারা যাবার পর এখনো কোন কমিটি হয়নি এই এসেস্টের অথচ তার ক্ষমতা ব্যবহার করে তার ছেলেরা এই জমি থেকে মাটি বিক্রি করে টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ এলাকাবাসী ও স্থানীয়দের। 

এলাকাবাসী বলেন, মসজিদের নাম করে এই মাটি বিক্রি করে ফসলি আবাদ নষ্ট করছে,আশেপাশে বসত বাড়ি রয়েছে সেইগুলো হুমকির মুখে পড়েছে। 

উপজেলায় অভিযোগ কারী জাহানারা বেগম বলেন,তারা মাটি কেটে বিক্রি করছে যার কারণে দরখাস্ত দিয়েছি বন্ধ হওয়ার জন্য। 

অভিযুক্ত মুসলেম উদ্দিন বলেন, মসজিদ তৈরি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তার নির্দেশে মাটি বিক্রি করছি, আমার বাবার জায়গা বিক্রি করছি আমি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন,অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

মসজিদের নাম করে টাকা আত্মসাৎ যেন না করতে পারে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme