সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে শানে রেসালাত সম্মেলন

  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৬৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: সর্বজাহানের মহা মানব বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স:) কে ভারতের বিজেপির সদ্য বহিষ্কৃত মূখপাত্র নুপুর শর্মা এবং দিল্লী ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক কটুক্তি ও অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে স্মরণকালের সর্ববৃহৎ শানে রেসালাত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা কওমী ওলামা এবং ইমাম ও মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে শনিবার সকালে শহরের শহীদ স্মৃতিপৌর উদ্যানে এই সমাবেশ করা হয়।
সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতি মহানবীকে কটুক্তির প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানানো হয়। সেই সাথে সংসদে আইন পাস চাই যে নবীকে নিয়ে কটুক্তি করলে তার শাস্তি দিতে হবে। না হয় আরও কঠোর কর্মসূচি দেবার হুশিয়ারী উচ্চারণ করেণ বক্তারা। তারা আরও বলেন, কোন মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য ধর্মের মানুষ এবং তাদের মালের ওপরে কোন প্রকার হিংস্রাত্ত্বক মনোভাব পোষণ করা যাবেনা। এটা ইসলামের কোন শিক্ষা নয়। কোন ব্যক্তি ইসলামের আদর্শের বাহিরে গিয়ে কোন প্রকার অপৃতিকর ঘটনা সৃষ্ট করলে তার দ্বায়ভার ওই ব্যক্তি বা গোষ্ঠিকেই নিতে হবে।

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা যার যার অবস্থান থেকে বোঝানোর চেষ্টা করুণ যে, বাংলাদেশে কোন ধর্মের ভেদাবেদ নেই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। তা নাহলে আপনাদের দোকানপাট থেকে একজন মুসলমানও কোন পণ্য ক্রয় করবে না। এছাড়াও মুসলমানদের ভারতে উৎপন্ন সকল ধরণের পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়।

শানে রেসালাত সমাবেশে জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত ওয়ায়েজ মাও. আব্দুল বাসেত খান। এতে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলার সভাপতি মাওলানা আতিক হাসান, ইমাম সমিতির নেতা মাওলানা মুফতি এরশাদুল ইসলাম আলমগীর, জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শহিদুল ইসলাম প্রমুখ।

সম্মেলন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী শামসুল হক কাসেমী।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মুসল্লিবৃন্দ এবং দলমত নির্বিশেষে কয়েক সহ¯্রাধিক সাধারণ ধর্মপ্রাণ মুসলমান। শানে রেসালাত সমাবেশে সংহতি প্রকাশ করেছেন খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ ইসলামী আন্দোলন ও জমিয়তে ওলামায়ে ইসলাম।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme