সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মহাসড়কে উল্টে গেল সয়াবিন তেলবাহী ট্রাক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৬৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে চাকা ফেটে উল্টে গেছে উত্তরবঙ্গগামী সয়বিন তেলবাহী একটি ট্রাক। দুর্ঘটনায় কোনো হতাহত না হলেও ট্রাকে থাকা সয়াবিন তেল মহাসড়কে পরে যান চলাচল বিঘ্নিত হয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

ট্রাক চালক আতোয়ার বলেন, ‘চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১টন সয়াবিন তেল ছিল।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে অংশে তেল ছড়িয়ে পরেছে সেখানে দ্রুতই বালি দেওয়া হবে। এছাড়াও মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কের কোনো যানজটের সৃষ্টি হয়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme