সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট (এসআই) ১৯ তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুন) সকালে পুলিশ ট্রেনিং সেন্টার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) ময়নুল ইসলাম এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ্ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) মারুফা আক্তার, সহকারী পুলিশ সুপার সৈয়দ মোহসিনুল হক, দেলোয়ার হোসেন খান ও আহসান হাবীব।
কমান্ড্যান্ট (ডিআইজি) ময়নুল ইসলাম এনডিসি জানান, গত ১৫ ডিসেম্বর ৮৭৭ জন ডিসি প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে প্রশিক্ষণ চলাকালে পূর্ণমাত্রায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কারণে ২২৫ জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ৬৫২ জন প্রশিক্ষণার্থী নিয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৬২৩ জন পুরষ ও ২৯ জন নারী। পরীক্ষা শেষে সমাপনী কুচকাওয়াজে ৪ টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme