সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৪৬২ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,মাভাবিপ্রবি:মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারের দানবাক্স থেকে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ৭৬০ টাকা, স্বর্ণ-রৌপ্য ও ভারতীয় রুপি। রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দান বাক্স খোলেন।প্রতি বছরে ২ বার ৬ মাস অন্তর দানবাক্স খোলা হয়। দানবাক্স খোলার সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. আর. এম. সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ, এস্টেট অফিসের পরিচালক প্রফেসর ড. মোঃ মুছা মিয়া, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হকসহ এস্টেট অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দানবাক্সে প্রাপ্ত অর্থ ও পণ্য মওলানা ভাসানীর ওরশ ও স্মৃতিসৌধ ব্যবস্থাপনা খাতে ব্যয় হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme