সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৭৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটিগুচ্ছভুক্ত বিশ^বিদ্যালয়সমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘বি’ইউনিট ‘মানবিক বিভাগ’ এর ভর্তি পরীক্ষা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখল পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও জিএসটিগুচ্ছভুক্ত বিশ^বিদ্যালয়সমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর রবিবার সকাল ১০ টায় কেন্দ্র প্রধানদের কাছে ভর্তি পরীক্ষার প্রশ্ন, ওএমআরসহ অন্যান্য সামগ্রী হস্তান্তর করেন। সেই সাথে ১২ টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

‘বি’ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসস্থ ২টি কেন্দ্রে ২৬০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় পক্ষাঘাতগ্রস্থ মেহেদি হাসান ও দৃষ্টি প্রতিবন্ধি উৎস সিদ্দিকী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জিএসটিগুচ্ছভুক্ত বিশ^বিদ্যালয়সমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme